রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য, কী বোঝালেন নুসরাত ফারিয়া

স্টাফ রিপোর্টারঃ কারাগার থেকে মুক্তির পর দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন দুই বাংলার অভিনেত্রী নুসরাত ফারিয়া। জানিয়েছিলেন তিনি গুরুতর অসুস্থ। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুকে নতুন সিনেমা নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী।

মঙ্গলবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ঈদুল ফিতরের সিনেমা ‘জ্বীন-৩’। এ সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।’

‘জ্বীন’ ও ‘জ্বীন-২’র সাফল্যে অনুপ্রাণিত হয়ে গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জ্বীন-৩’। একটা সত্য ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মাণ করেন কামরুজ্জামান রোমান।

সজল-ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরারসহ অনেকেই।



লাইক করুন