সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর লাশ উদ্ধার

আলোচিত কণ্ঠ ডেস্কঃ পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল ৩২ বছর।

মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।

সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, আইন প্রয়োগকারী সংস্থার কর্মীরা জানিয়েছেন, আদালতের নির্দেশ মোতাবেক মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে ফ্ল্যাটটি খালি করার জন্য সেখানে যাওয়া হয়। ভেতর থেকে কেউ সাড়া না দেয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় মেঝেতে অভিনেত্রীর লাশ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত সাত বছর ধরে ফ্ল্যাটটিতে একাই থাকতেন অভিনেত্রী হুমাইরা আসগর। তার লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, ফ্ল্যাটের মালিক বকেয়া ভাড়ার জন্য মামলা করেছিলেন অভিনেত্রীর বিরুদ্ধে। আদালত কর্তৃক নিযুক্ত একজন বেলিফ উচ্ছেদের আদেশ কার্যকর করতে ফ্ল্যাটে আসলে তখন তারকার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের পর তবেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভবত ১৫ থেকে ২০ দিন আগের পুরনো লাশ। অর্থাৎ, ১৫ থকে ২০ দিন আগে হয়তো মারা গেছেন অভিনেত্রী হুমাইরা আসগর।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, হুমাইরা আসগরের লাশ হাসপাতালে আনা হয়েছে। লাশটি পচন অবস্থায় এসেছে।

এ ঘটনায় অভিনেত্রীর এক প্রতিবেশী জানিয়েছেন, ফ্ল্যাটের মালিক জানিয়ছেন হুমাইরা আসগর ভাড়া দিতে কালক্ষেপণ করছিলেন। পুলিশ মঙ্গলবার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে তার লাশ দেখতে পান। ভবনের প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি যোগাযোগ করতেন না তিনি। তার কোনো গাড়িও ছিল না।

প্রসঙ্গত, বিখ্যাত রিয়েলিটি শো ‘তামাশা ঘর’ এবং ‘জালাইবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন অভিনেত্রী হুমাইরা আসগর।



লাইক করুন