রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

কেমন আছেন ফরিদা পারভীন, জানাল পরিবার

রবি সঙ্কর, স্টাফ রিপোর্টারঃ
লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন কয়েক দিন ধরে ইউনিভার্সেল মেডিকেল কালেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে লিভারের রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন তিনি।

কয়েকদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এই শিল্পী। শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়ার পর গত ৬ জুলাই তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। এরপর আবারও তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বর্তমানে এই শিল্পীর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ মেডিকেল বোর্ড। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে প্রায় পৌনে ১২টা পর্যন্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

বোর্ড সভা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, শিল্পীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। শরীরে কিছু সংক্রমণ থাকলেও তা কাটিয়ে উঠতে সম্ভাবনা রয়েছে। শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ছেলে বলেন, ‘আইসিইউতে আম্মার (ফরিদা পারভীন) সঙ্গে আমার কথা হয়েছে, তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ডাক্তার বললেন, এখনো বেশ দুর্বল ও নাজুক অবস্থায় আছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, শ্বাসকষ্ট ও নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিস করাতে গিয়ে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের নজরুলসংগীত শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফরিদা পারভীন। পরে লালনগীতি গেয়ে জয় করেন কোটি ভক্তের হৃদয়। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়াও ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি।



লাইক করুন