রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

সুখবর দিলেন রাজকুমার-পত্রলেখা

আলোচিত কণ্ঠ ডেস্কঃ
বলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখা তাদের জীবনে এক নতুন আনন্দের খবর জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তারা জানিয়েছেন, তারা বাবা-মা হতে চলেছেন। এই খবরে শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছে নেটদুনিয়া।

রাজকুমার ও পত্রলেখা ইনস্টাগ্রামে একটি বাচ্চার দোলনার ছবি পোস্ট করে লেখেন, ‘শিশু আসছে।’ ক্যাপশনে রাজকুমার লেখেন, ‘দারুণ আনন্দিত।’

এই ঘোষণার পর বলিউড তারকারা ও ভক্তরা তাদের অভিনন্দনে ভরিয়ে দেন। বরুণ ধাওয়ান লেখেন, ‘অভিনন্দন!’ সোনম কাপুর লেখেন, ‘তোমাদের জন্য খুব খুশি লাগছে।’ পুলকিত সম্রাট, নেহা ধুপিয়া, ফারহা খানসহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। ফারহা খান মজার ছলে লেখেন, ‘শেষ পর্যন্ত সবাইকে জানালে। এই খবর গোপন রাখা আমার পক্ষে খুব কঠিন ছিল।’

এ বছরের শুরুতে রাজকুমার ও পত্রলেখা বলেছিলেন, ‘আমাদের জীবনে বিশেষ কিছু ঘটতে চলেছে। সবাইকে জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ তখন থেকেই জল্পনা শুরু হয়। যদিও রাজকুমার পরে জানান, তারা তখনো বাবা-মা হচ্ছেন না।

২০১০ সালে রাজকুমার রাও ও পত্রলেখার প্রথম দেখা হয়। দীর্ঘ ১১ বছর প্রেমের পর ২০২১ সালের ১৫ নভেম্বর তারা বিয়ে করেন।

এদিকে, রাজকুমার রাও অভিনীত নতুন সিনেমা ‘মালিক’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। এই ছবিতে তাকে দেখা যাবে অ্যাকশন হিরোর ভূমিকায়। তার বিপরীতে অভিনয় করেছেন মানুষি ছিল্লার এবং ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পশ্চিম বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।



লাইক করুন