রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

এবার টুইঙ্কেলের আবদার রাখতে যা করলেন অক্ষয়

আলোচিত কণ্ঠ ডেস্কঃ বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার শুধু পর্দায়ই নয়, বাস্তব জীবনেও একজন দায়িত্বশীল ও পরিবারসচেতন মানুষ। শুটিং বা ব্যস্ততা যতই থাকুক না কেন, স্ত্রী টুইঙ্কেল খান্না ও মেয়ে নিতারার জন্য সময় বের করতেই হয় তাকে। সম্প্রতি স্ত্রীর আবদার রাখতে গিয়েই ক্যামেরাম্যানের ভূমিকায় দেখা গেল অক্ষয়কে।

ঘটনা শুরু টুইঙ্কেলের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে। সেখানে তিনি একগুচ্ছ ছবি পোস্ট করে লিখেছেন, “মিস্টার (অক্ষয় কুমার) জিমে যাওয়ার বদলে আজ হোটেলে বসে আমাকে বই পড়তে দেখছেন। আমি চশমা আনতে ভুলে গেছি, তাই বইটা কাছে এনে ঝাপসা বাক্যগুলো বুঝে নেওয়ার চেষ্টা করছি। অনিতা দেশাইয়ের বই আমাকে বারবার মুগ্ধ করেছে।”

পোস্টের ছবিগুলোতে দেখা যাচ্ছে, হোটেলের আলো-আঁধারিতে চেয়ারে বসে রয়েছেন টুইঙ্কেল। হাতে একটি বই, সামনে বিছানো ফল ও বিয়ারের বোতল। দ্বিতীয় ছবিতে মন দিয়ে বই পড়ছেন তিনি, আর তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে অনিতা দেশাইয়ের জনপ্রিয় উপন্যাস Diamond Dust-এর কভারের ক্লোজআপ।

টুইঙ্কেল খান্না শুধুই একজন অভিনেত্রী নন, বরং একজন সফল লেখিকাও। ২০১৫ সালে তার লেখা প্রথম বই Mrs. Funnybones প্রকাশের পর থেকে তিনি পাঠকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর একে একে তিনি লিখেছেন The Legend of Lakshmi Prasad, Pyjamas are Forgiving, এবং সাম্প্রতিক বই Welcome to Paradise।

অন্যদিকে, অক্ষয় কুমার বরাবরই পরিচিত স্বাস্থ্যসচেতন জীবনযাপনের জন্য। অবসর সময়েও তিনি জিমে সময় দিতে ভোলেন না। তবে স্ত্রীর অনুরোধে এবার জিম বাদ দিয়ে হাতে তুলে নিয়েছেন ক্যামেরা। স্ত্রীর ছবি তুলতে তুলতেই যেন সময় পার করেছেন এই বলিউড তারকা।

এ ঘটনাটি নেটিজেনদের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে। অনেকেই বলছেন, যত বড় তারকাই হোন না কেন, দিন শেষে অক্ষয় কুমার একজন প্রেমিক স্বামী, যিনি স্ত্রীর আবদার রাখতে সদা প্রস্তুত।

টুইঙ্কেলের সাহিত্যপ্রীতি ও অক্ষয়ের পারিবারিক মমত্ববোধ—দুয়ের সুন্দর সংমিশ্রণে ভরে উঠেছে এই হোটেলঘরের মুহূর্তগুলো, যা অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে।



লাইক করুন