রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

‘কৃষ ৪’ এ তিন চরিত্রে হৃতিক, উন্মাদনা তুঙ্গে

আলোচিত কণ্ঠ ডেস্কঃ বলিউড সুপারস্টার হৃতিক রোশন ফিরছেন ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির নতুন পর্বে। ‘কৃষ ৪’ নিয়ে ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। কারণ এবার শুধু অভিনয়েই নয়, পরিচালনার দায়িত্বও তুলে নিয়েছেন হৃতিক নিজেই।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কই মিল গ্যায়া’ দিয়েই যাত্রা শুরু হয়েছিল এই সুপারহিরো সিরিজের। সেই সিনেমায় ‘জাদু’ নামের ভিনগ্রহের প্রাণীর সঙ্গে মানুষের বন্ধুত্ব এবং হৃতিকের অনবদ্য অভিনয় দর্শকের হৃদয় জয় করে নেয়। এরপর ২০০৬ সালে আসে ‘কৃষ’ এবং ২০১৩ সালে মুক্তি পায় তৃতীয় কিস্তি ‘কৃষ ৩’। প্রায় এক দশক পর এবার আসছে বহুল প্রতীক্ষিত চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’।

এই কিস্তিতে রয়েছে একাধিক চমক। জানা গেছে, এবার হৃতিক রোশন অভিনয় করবেন তিনটি ভিন্ন চরিত্রে—নায়ক, খলনায়ক এবং আরও একটি রহস্যময় ভূমিকায়। এর পাশাপাশি তিনি থাকছেন ছবির পরিচালক ও ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বেও। এতদিন শুধুমাত্র অভিনেতা হিসেবে যিনি নজর কাড়তেন, এবার ক্যামেরার পেছনেও তার প্রতিভার সাক্ষী হবেন দর্শকরা।

‘কৃষ ৪’ সিনেমাটি নির্মিত হচ্ছে যশরাজ ফিল্মসের সহযোগিতায়। রাকেশ রোশন ছিলেন আগের তিন পর্বের পরিচালক, তবে এবার পরিচালনার দায়িত্ব হৃতিক নিজেই নিচ্ছেন। বলিউডে ২৫ বছর পার করা এই তারকা সিনেমাটিকে আধুনিক রূপে নতুন মাত্রায় তুলে ধরতে চান।

ছবির গল্পে থাকছে অতীত ও ভবিষ্যতের মিশেল। সূত্র জানায়, ছবিতে ফিরছেন ফ্র্যাঞ্চাইজির পুরোনো চরিত্রগুলোও। প্রীতি জিনতা, প্রিয়াংকা চোপড়া এবং রেখাকে আবারও দেখা যেতে পারে। সঙ্গে নতুন সংযোজন হিসেবে থাকতে পারেন নোরা ফাতেহি ও বিবেক ওবেরয়।

সুপারহিরো ঘরানার এই সিনেমাটি শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সাড়া জাগাবে বলে প্রত্যাশা নির্মাতাদের।

সিনেমার কাজ ইতোমধ্যেই প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। শিগগিরই শুরু হবে শুটিং। হৃতিক ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি রোমাঞ্চকর খবর।

‘কৃষ ৪’—হৃতিকের পরিচালনায় সুপারহিরো গাথার নতুন অধ্যায়, যা দেখার অপেক্ষায় এখন গোটা বলিউড।



লাইক করুন