সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

গুজব উড়িয়ে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলেন মনির খান

নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রিয় সংগীতশিল্পী ও সাবেক রাজনীতিক মনির খান সম্প্রতি দল ত্যাগ করেছেন—এমন গুজবের প্রতিবাদ করেছেন তিনি। বিএনপির হয়ে রাজনীতি করা এই শিল্পী স্পষ্ট করে বলেছেন, তিনি দল ছাড়েননি, বরং একটি পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাত্র।

সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনির খান বলেন, “২০১৮ সালের একটি তথ্যকে বিকৃত করে এখন সামনে এনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি তখন দলের একটি পদ ছেড়েছি, কিন্তু দল ছাড়িনি।”

উল্লেখ্য, মনির খান বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই পদ থেকে অব্যাহতি নেওয়ার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, “আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব। যে গুজব ছড়ানো হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর।”

এ সময় তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসার ইচ্ছার কথাও জানান। মনির খান বলেন, “আমি এলাকার মানুষের সঙ্গে সবসময় আছি। যদি দল চায় এবং জনগণ আমাকে যোগ্য মনে করে, তাহলে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।”

গানের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মনির খান ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ প্রকাশ করে সংগীতাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেন। এরপর থেকে তিনি ৪২টিরও বেশি একক অ্যালবাম এবং অসংখ্য দ্বৈত ও মিশ্র অ্যালবামে কাজ করেছেন। সিনেমাতেও তার কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে বহু গান, যার মধ্যে রয়েছে ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’।

সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার পাশাপাশি মনির খান রাজনীতির মাঠেও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন দেখার বিষয়—দল ও জনগণের সমর্থন পেলে তিনি আগাম নির্বাচনে কতটা অগ্রণী ভূমিকা রাখতে পারেন।



লাইক করুন