সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

রাজনীতিতে নাম লেখাচ্ছেন ঋত্বিকা!

আলোচিত কণ্ঠ ডেস্ক

অভিনয় থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর গল্পটা পুরোনো। অনেকেই অভিনেতা থেকে হয়েছেন নেতা। সংসদে গেছেন জনপ্রতিনিধি হয়ে। টলিউডে তো এরকম উদাহরণ অসংখ্য।

মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রচনা বন্দ্যোপাধ্যায় পালন করছেন সংসদ সদস্যের দায়ত্ব। গুঞ্জন উঠেছে, এ তালিকায় নাম উঠছে ঋত্বিকা সেনের। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়তে যাচ্ছেন তিনি।

তবে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেছেন ঋত্বিকা। জানিয়েছেন বিষয়টি গুজন। তার ভাষায়, এমনও দিন গেছে, দলের ৪০টি প্রচারে টানা যোগ দিয়েছি। মুখ্যমন্ত্রী যখন ডেকেছেন তখনই সাড়া দিয়েছি। ফলে সেই জায়গা থেকে এই ধরনের ভুয়া খবর ছড়িয়েছে।

এদিকে চাউর হয়েছে, আজ ২১ জুলাই নাকি দায়িত্বভার তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। তিনি হবেন তৃণমূলের নুতুন মুখ। তার কথায়, গুঞ্জন আমি ছড়াইনি। আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। ফলে কী করে জানব- কেন এ রকম গুঞ্জন বারবার ছড়াচ্ছে?

অনেক দিন ধরে বড়পর্দায় অনিয়মিত ঋত্বিকা। মাঝে দক্ষিণী সিনেমায় দেখা গিয়েছিল। কাজ করেছেন সিরিজেও। বর্তমানে ব্যস্ত আছেন বিজ্ঞাপনের কাজে।



লাইক করুন