রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

হাসপাতালে ছেলেকে বুকে জড়িয়ে আবেগী পরীমনি

বিনোদন প্রতিবেদক:

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনায় গোটা দেশ শোকে মুহ্যমান। মর্মান্তিক সব ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কোমলমতি শিশুদের আহত ও নিহতের ছবি তাকে এতটাই নাড়া দিয়েছে যে, তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) নিজের ফেসবুক পেজে একটি বেসরকারি হাসপাতালের অবস্থান ট্যাগ করে পরীমনি লেখেন, তিনি শারীরিকভাবে ভালো নেই। সেই হাসপাতাল থেকেই তার একটি ভিডিও প্রকাশ করা হয়, যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন পরী। তার হাতে ক্যানোলা লাগানো। স্যালাইনের টিউব ঝুলছে পাশে। মাথার পাশে বসে আছে তার ছোট ছেলে পুণ্য। পরী বারবার তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বুকের কাছে টেনে নিচ্ছেন, চোখে-মুখে স্পষ্ট ট্রমার ছাপ।

ভিডিওতে লেখা ছিল, ‘সব সময় কি সব ইমোশন কন্ট্রোল করা যায়! যায় না তো।’

পরীমনির চোখে-মুখে দেখা যায় এক জননীসুলভ আশ্রয়ের আকুতি। যে ভয়াবহতা তিনি পর্দায় অভিনয়ে প্রকাশ করেছেন, এবার তা নিজে অনুভব করছেন বাস্তবের এক বিভীষিকায়।

নেটিজেনরাও পরীমনির এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই তাকে সান্ত্বনা দিয়েছেন ও দোয়া চেয়েছেন। একজন মন্তব্য করেন, ‘বাবাটার (পুণ্য) জন্য হলেও সুস্থ থাকো আপু, ওর আর কে আছে তুমি ছাড়া।’

অন্য আরেকজন লেখেন, ‘মানসিকভাবে ভেঙে পড়লেও আপনি সাহসী হোন, আপনার অনুভূতি বুঝি। দেশের সব মা আজ কাঁদছেন।’



লাইক করুন