রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

সার্জারি শুধু নারীরা করেন না, পুরুষরাও করেন : কাজল

বিনোদন প্রতিবেদক

বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সারজামিন’ সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন। পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালনায় তৈরি এই ছবিতে অভিনয় করেছেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও। ছবির প্রচারে অংশ নিতে গিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন কাজল। সেখানেই তারকাদের চেহারায় প্লাস্টিক সার্জারি, ফিলার বা বোটক্স নিয়ে এক প্রশ্নের জবাবে অকপটে নিজের মত তুলে ধরেন তিনি।

কাজলের ভাষ্য, ‘আমার মনে হয় এটি পুরোপুরি ব্যক্তিগত পছন্দের বিষয়। যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন এবং এই বিষয়ে আত্মবিশ্বাসী, তিনি নিজের চেহারায় পরিবর্তন আনতেই পারেন। ছুরি কাঁচি চালিয়ে নিজেকে বদলানো কোনো বড় বিষয় নয়। আমি এটা খুব সাধারণভাবেই দেখি।’

এ সময় শুধু নারীরাই নয়, অনেক পুরুষও চেহারার পরিবর্তনে অস্ত্রোপচার বা প্রসাধন প্রক্রিয়ার আশ্রয় নেন বলে মন্তব্য করেন কাজল। কিন্তু সমাজে শুধু নারীদের নিয়েই বেশি কটাক্ষ করা হয়— এ বিষয়টি নিয়ে আক্ষেপ করেন তিনি।

তার ভাষায়, ‘পুরুষরাও নিজের চেহারা বদলাতে সার্জারির আশ্রয় নেন। কিন্তু তা নিয়ে সমাজে আলোচনা হয় না, কটাক্ষও করা হয় না। অথচ নারীরা এমন কিছু করলেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। এটা একেবারেই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত।’

চেহারার সৌন্দর্য ধরে রাখার চেষ্টাকে স্বাভাবিক মনে করলেও বয়স নিয়ে কাজলের দৃষ্টিভঙ্গি অনেক বেশি বাস্তবভিত্তিক ও ইতিবাচক।

তিনি বলেন, ‘বয়স হওয়া খুব স্বাভাবিক বিষয়। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বরং জীবনের প্রতিটি ধাপকে উপভোগ করতে জানা উচিত। অনেকে তো কম বয়সেই পৃথিবী ছেড়ে চলে যান, তারা বয়স বাড়ার আনন্দটা পান না— এটাই কষ্টের। তাই আমি মনে করি, বয়স বাড়াটাই সৌভাগ্য।’



লাইক করুন