রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

পুত্র সন্তান হয়েছে, আমি খুবই আনন্দিত: শ্রাবন্তী

আলোচিত কণ্ঠ ডেস্কঃ

শ্রাবন্তী চ্যাটার্জি,টালিউডের প্রথম সারির অভিনেত্রী । একটা সময় তিনি সিনেমার জন্য আলোচনায় থাকতেন নিয়মিত। তবে এখন তিনি আলোচনায় থাকেন ব্যক্তিগত নানা ইস্যুতে। কখনো সংসার ভাঙা, কখনো নতুন প্রেমে আবার কখনো ছেলের প্রেম প্রসঙ্গে তার নাম উঠে আসে শিরোনামে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও শেয়ার করেও ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।

এবার শ্রাবন্তী শেয়ার করলেন একটি নবজাতকের ছবি। যেটা দেখে মুহূর্তেই চমকে গেছেন সবাই। তাহলে কি আবারও মা হয়েছেন তিনি? না, এমন সংশয় দানা বাঁধার সুযোগ হয়নি। কেননা ক্যাপশনে তিনি পরিষ্কার করে দিয়েছেন সন্তানের পরিচয়।

শ্রাবন্তী লিখেছেন, ‘পুত্র সন্তান। তোমার জন্য আমি খুবই আনন্দিত দিদি। ভালোবাসি তোমাকে।’

জানা গেছে, শ্রাবন্তীর দিদি স্মিতা চ্যাটার্জির সন্তান এই নবজাতক। গত বৃহস্পতিবার সন্তানটি জন্মগ্রহণ করেছে। এর ফলে চ্যাটার্জি পরিবারে আনন্দের জোয়ার বইছে।

স্মিতার স্বামী হলেন অভিনেতা সুজয় ঘোষ। যিনি টালিউডের ‘মজনু’, ‘১০০% লাভ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

প্রসঙ্গত, শ্রাবন্তী চ্যাটার্জি এক পুত্রসন্তানের জননী। তার পুত্রের নাম অভিমন্যু। আদর করে তাকে ঝিনুক নামে ডাকেন তিনি। রাজীব বিশ্বাসের সঙ্গে প্রথম সংসারের সন্তান ঝিনুক। এরপর সেই সংসার ভেঙে যায়। শ্রাবন্তী বিয়ে করেন মডেল কৃষাণ ব্রজকে। সর্বশেষ রোশান সিংয়ের সঙ্গে সংসার করেছিলেন এ অভিনেত্রী। এখন অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে শোনা যায়।



লাইক করুন