শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

মাগুরায় ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা: এসআই মিলটনের ৩১ বছরের কর্মজীবনের আবেগঘন শেষ দিন

বিএম সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ

মাগুরা জেলা পুলিশের একজন অভিজ্ঞ সদস্য এসআই (সশস্ত্র)/০২ মোঃ মিলটন হাসান ৩১ বছরের বর্ণাঢ্য ও নিষ্ঠাপূর্ণ কর্মজীবন শেষে আজ সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন। সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর ৯ ধারা মোতাবেক তিনি ৩০ জুলাই ২০২৫ খ্রি. থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। চাকরিজীবনের শেষ দিনটি স্মরণীয় করে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে দেওয়া হয় এক ব্যতিক্রমী ও আবেগময় বিদায় সংবর্ধনা।

মাগুরার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম-এর বিশেষ উদ্যোগে আয়োজন করা হয় এই সংবর্ধনা। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান প্রকাশের এক অনন্য উদাহরণ হিসেবে, মিলটন হাসানকে ফুল ও বেলুনে সুসজ্জিত একটি গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় সহকর্মীদের ভালোবাসা ও বিদায়ের আবহে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাসহ অসংখ্য পুলিশ সদস্য।

এসআই মিলটন হাসান এক প্রতিক্রিয়ায় বলেন, “পুলিশে কাজ করতে পেরে আমি গর্বিত। আজ সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মান পেয়ে আমি চিরঋণী। এ সম্মান আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।” তিনি আরও জানান, দেশ ও জনগণের সেবায় জীবন উৎসর্গ করাই ছিল তার কর্মজীবনের মূল প্রেরণা।

উল্লেখ্য, এসআই মিলটন হাসান তার দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সহকর্মী ও উর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেছিলেন। তার এই বিদায় অনুষ্ঠানটি মাগুরা জেলা পুলিশে একটি মানবিক ও আন্তরিক উদাহরণ হয়ে থাকবে।



লাইক করুন