মুস্তাফিজুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দর্শনা থানা শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে একটি দিনব্যাপী “শিক্ষা ও প্রশিক্ষণ শিবির-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শিবিরে দর্শনা থানা এলাকার পৌরসভা ও ইউনিয়নভুক্ত ওয়ার্ড নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত আমির, বিশিষ্ট আয়কর আইনজীবী ও জনতার এমপি জনাব মোঃ রুহুল আমিন। তিনি বলেন, “শহীদি মায়েদের আর্তনাদ ও চোখের পানিতে মহান রব বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য ফয়সালা করে দিয়েছেন। আমাদের সন্তানদের কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে রাজ টিকেট দিয়ে লেখা-পড়া বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সব বাধা অতিক্রম করেই আমরা এগিয়ে যাব। জুলাইয়ের বিপ্লব এমনি এমন আসেনি, এটি মহান রবের একটি সিদ্ধান্ত। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, “নেতৃত্ব গঠনের এ ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সংগঠনের মূল ভিত্তি গড়ে উঠতে হবে ওয়ার্ড পর্যায় থেকেই।”
আরও উপস্থিত ছিলেন সংগ্রামী ও বিপ্লবী দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, থানা সেক্রেটারি মোঃ মাহাবুবুর রহমান টুকু এবং থানা তরবিয়াতি সেক্রেটারি ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ মাজহারুল ইসলাম।
শিবিরে বক্তারা বলেন, আদর্শিক ভিত্তিতে সংগঠনকে শক্তিশালী করতে হলে শিক্ষা, প্রশিক্ষণ ও ধারাবাহিক আদর্শিক উন্নয়ন অপরিহার্য। এ ধরনের শিক্ষা শিবির দলীয় কাঠামোকে সুসংগঠিত ও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।