রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা

মোঃ বাদল আহমেদ, বিনোদন প্রতিবেদকঃ সুখবর দিলেন জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। কন্যা সন্তানের বাবা হয়েছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের এই প্রতিভাবান অভিনেতা।।

রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন শ্যামল।

ঘরের নতুন অতিথি স্বাগত জানাতে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন শ্যামল। দেখা যায়, কোলে মেয়েকে জড়িয়ে রেখেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ’এ নিউ স্টার কামস টু প্ল্যানেট।’ ছোট্ট তারার‘র নাম রেখেছেন– সানাভ মাওলা।

২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্যামল মাওলা।

২০১৮ সালের এপ্রিলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘ক্যাশ’ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা। তার কাজগুলোর মধ্যে অন্যতম– ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’, ‘মহানগর’ ইত্যাদি।



লাইক করুন