পার
শারমিন সুলতানা রীনা
পর জন্মের সাধনা আমার
যদি পাই তোর দেখা
সে জন্মেকি তুই আবারো
করবি আমায় একাজীবন জানি ক্ষণস্থায়ী
তবু মানেনা মন
অন্তরে বয় কি যাতনা
কান পেতে দিয়ে শোনবেঁচে থেকেও প্রাণহীন বুক
বইছে কেবলি ঢেউ
গর্জণ করে শ্রাবণ নদী
দেখে কি চেয়ে কেউজিততে গিয়ে নিজের কাছে
হেরে গেছি বারবার
দুই জীবনের মধ্যে সেতু
কবে হবো তা পার?কলমেঃ
শারমিন সুলতানা রীনা
উপ-সম্পাদক
জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা -১২০৫