মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

ঝিনাইদহে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো দুই কিশোর

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামে দুটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আরাফাত হোসেন (১৬) ও শিহাব (১৪) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

ঘটনাটি ঘটে বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে। নিহত শিহাব দড়িগোবিন্দপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে ও কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। আরাফাত একই গ্রামের কোরবান আলীর ছেলে এবং ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব ও আরাফাত মোটরসাইকেলে করে বয়রাতলা বাজারের দিকে যাচ্ছিল। পথে মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোট পাঁচজন আহত হন।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে, শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুর পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। ফরিদপুরে নেওয়ার পথে শিহাব এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরাফাত মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



লাইক করুন