শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

প্রথমবার ট্রাম্পের দেশে গান গাইতে যাচ্ছেন আনিসা

আলোচিত কণ্ঠ ডেস্কঃ ২০১৭ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ দিয়ে গানের জগতে ক্যারিয়ার শুরু করেছিলেন সংগীতশিল্পী আতিয়া আনিসা। ‘পায়ের ছাপ’ সিনেমায় ‘এই শহরের পথে পথে’ গানের জন্য ২০২২ সালে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ঢালিউড নির্মাতা রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার ‘চল নিরালায়’ গানটি তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

জনি হকের লেখা গানটিতে আনিসার সহশিল্পী ছিলেন অয়ন চাকলাদার। এবার প্রথমবারের মতো সংগীত সফরে আমেরিকায় যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত এ সংগীতশিল্পী। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠানের এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন এ সংগীতশিল্পী।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে উচ্ছ্বসিত আতিয়া আনিসা বলেন, নিজের গান নিয়ে প্রথমবার আমেরিকা যাচ্ছি। ক্যারিয়ারের শুরু থেকেই আমার স্বপ্ন ছিল— নিজের গান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং দেশের সংগীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। সেই স্বপ্নের একটি অংশ পূরণ হওয়ার পথে।

তিনি বলেন, এটি আমার প্রথম যুক্তরাষ্ট্রে ভ্রমণ। তবে গান নিয়ে এটি চতুর্থ আন্তর্জাতিক সফর। আশা করি, এই পথ আরও দীর্ঘ হবে এবং বাংলা গানকে বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন আরও সত্যি হয়ে ধরা দেবে।

আতিয়া আনিসা বলেন, কয়েক দিনের মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। সফর শেষে আগামী ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। তবে শো বাড়লে আরও কিছু দিন পর ফিরবেন।



লাইক করুন