শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় বলিউড নায়িকা, কে তিনি?

আলোচিত কণ্ঠ ডেস্কঃ আইএমডিবি একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বিশ্বের ১০ সুন্দরী অভিনেত্রীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মজার বিষয় হলো— প্রতিটি দেশের একজন বিখ্যাত অভিনেত্রী এ তালিকায় স্থান পেয়েছেন। তবে তারা যে কেবল সুন্দরী তা নন, পাশাপাশি তারা দাপটের সঙ্গে অভিনয়ও করে যাচ্ছেন। কিন্তু জানেন কি কোন ভারতীয় অভিনেত্রীর নাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে?

ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী মাত্র একজন বলিউড অভিনেত্রীর নাম এ তালিকায় প্রকাশ করা হয়েছে। তিনি হলেন কৃতি শ্যানন। এ তালিকায় কৃতির নাম চার নম্বরে রয়েছে। কমেডি-ড্রামা সিনেমা ‘মিমি’ (২০২১) তে একজন সারোগেট মায়ের ভূমিকায় সেরা অভিনয়ের জন্য কৃতি শ্যানন সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারও জিতেছেন।

অন্যদিকে এ তালিকায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নামও রয়েছে। কৃতি শ্যাননের আগে তার নাম রয়েছে। কৃতি চতুর্থ স্থানে থাকলেও হানিয়া আমির আছেন তৃতীয় স্থানে।

আইএমডিবির তালিকা অনুসারে ২০২৫ সালের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর মধ্যে প্রথম হচ্ছেন আমেরিকার ম্যাককেনা গ্রেস। দ্বিতীয় জুলিয়া বাটার্স- আমেরিকা, তৃতীয় পাকিস্তানের হানিয়া আমির। চতুর্থ কৃতি শ্যানন-ভারত, পঞ্চম হচ্ছে ন্যান্সি ম্যাকডোনি- মার্কিন যুক্তরাষ্ট্র/দক্ষিণ কোরিয়া, ষষ্ঠ হচ্ছেন চীনের দিলরাবা দিলমুরাত, সপ্তম হচ্ছেন আমেরিকার শৈলেন উডলি, অষ্টম অস্ট্রেলিয়ার মার্গো রবি, নবম স্থানে আছেন কিউবা স্পেনের আনা দে আর্মাস এবং দশম স্থানে আছেন যুক্তরাজ্যের এমা ওয়াটসন।

কাজের সূত্রে, কৃতি শ্যানন তার দুর্দান্ত অভিনয় দিয়ে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীদের প্রতিযোগিতায় ফেলে দিচ্ছেন। এরপর অভিনেত্রীকে ধনুশের সঙ্গে ‘তেরে ইশক মে’ সিনেমাতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন আনন্দ এল রাই, তিনি ‘রাঁঝানা’ সিনেমাটিও তৈরি করেছিলেন।



লাইক করুন