রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

‘আল্লাহ মাফ করুক’

বিনোদন প্রতিবেদকঃ

ঢালিউডের আলোচিত‘আল্লাহ মাফ করুক’

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সঙ্গে জ্বর নিয়ে ভর্তি রয়েছে তার সন্তানও। পরীমনির ঘনিষ্ঠজন জানান, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক।

পরীমনি ১০ আগস্ট ঢাকার একটি পাঁচতারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে ছেলের জন্মদিন পালন করেন। সেই অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বেশ রেগে যান এই অভিনেত্রী। তা নিয়ে ফেসবুকে দিয়েছিলেন কড়া স্ট্যাটাসও।

রোববার (১৭ আগস্ট) দুপুরে জানা গেল, সন্তানসহ হাসপাতালে ভর্তি আছেন এই নায়িকা। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

শ্বাসকষ্টের সমস্যা থেকে আপাতত মুক্ত হলেও এখনো তার শরীরে প্রচণ্ড জ্বর, ব্যথা রয়েছে বলে জানা গেছে। চিকিৎসকের পরামর্শ, আরও কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে।

এদিকে হাসপাতালে যে খুব একটা ভালো নেই, তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পরীমনি। তিনি লেখেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনী! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ সেই পোস্টের শেষে পরীমনি যুক্ত করেছেন, বিস্তারিত আসছে। চিত্রনায়িকা পরীমনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সঙ্গে জ্বর নিয়ে ভর্তি রয়েছে তার সন্তানও। পরীমনির ঘনিষ্ঠজন জানান, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক।

পরীমনি ১০ আগস্ট ঢাকার একটি পাঁচতারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে ছেলের জন্মদিন পালন করেন। সেই অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বেশ রেগে যান এই অভিনেত্রী। তা নিয়ে ফেসবুকে দিয়েছিলেন কড়া স্ট্যাটাসও।

রোববার (১৭ আগস্ট) দুপুরে জানা গেল, সন্তানসহ হাসপাতালে ভর্তি আছেন এই নায়িকা। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

শ্বাসকষ্টের সমস্যা থেকে আপাতত মুক্ত হলেও এখনো তার শরীরে প্রচণ্ড জ্বর, ব্যথা রয়েছে বলে জানা গেছে। চিকিৎসকের পরামর্শ, আরও কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে।

এদিকে হাসপাতালে যে খুব একটা ভালো নেই, তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পরীমনি। তিনি লেখেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনী! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ সেই পোস্টের শেষে পরীমনি যুক্ত করেছেন, বিস্তারিত আসছে।

লাইক করুন