শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

সিনেমা’র নায়িকা রুনা খান

বিনোদন প্রতিবেদকঃ

রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। এ সিনেমায় চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করবেন রুনা খান।

এ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে রুনা খান বলেন, গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথা শুরু হয়। আলী জুলফিকার জাহেদীর বলা গল্পটা আমার ভালো লাগে। এরপর চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই।

তিনি বলেন, এ সিনেমায় একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করব। অভিনেত্রী হিসেবে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। তবে যেসব চরিত্রে বাস্তবতার ছোঁয়া থাকে, এসব চরিত্রে কাজ করতে ভালোবাসি। এমন চরিত্রের জন্য অপেক্ষায় থাকি। চলচ্চিত্র: দ্য সিনেমার চরিত্রটিও তেমন। পর্দার বাইরেও নায়িকাদের ব্যক্তিগত জীবন থাকে। তা এ সিনেমায় তুলে ধরা হবে।

রুনা খান বলেন, এ সিনেমার গল্পের মূল ফোকাস থাকবে নায়িকার পর্দার বাইরের জীবন। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদেরকে সবাই পর্দায় দেখে। কিন্তু তাদেরও ব্যক্তি জীবন আছে। ওই জীবনের গল্প তুলে ধরা হবে সিনেমাটিতে।

এর আগে ২০০৭ সালে নোমান রবিনের পরিচালনায় একটি টেলিফিল্মে যাত্রাপালার প্রিন্সেসের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা আছে রুনা খানের। তবে এবারই প্রথম পর্দায় সিনেমার নায়িকা হচ্ছেন।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, সিনেমায় নায়িকার চরিত্রে কখনো অভিনয় করা হয়নি। ২০০৭ সালের দিকে রোমান রবিনের পরিচালনায় একটা টেলিফিল্ম করেছিলাম, যেখানে একজন যাত্রার অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছিলাম। তাও ১৭ থেকে ১৮ বছর আগের কথা। এবার সিনেমার নায়িকার চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শকেরা।

তিনি বলেন, কাজটির জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি, ভালো কাজ হবে। চরিত্র ঠিকঠাক ফুটিয়ে তুলতে আমার পক্ষ থেকে শতভাগ চেষ্টা থাকবে। দর্শকদের ভালো লাগলে কাজটি সার্থকতা পাবে।

শুটিং শুরুর বিষয়ে জানতে চাইলে রুনা বলেন, সামনের শীতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। নির্মাতা পুরোপুরি গুছিয়ে কাজে নামতে চান। তাই একটু পিছিয়েও যেতে পারে।

এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খানের তিনটি সিনেমা। মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।



লাইক করুন