রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

বিজয় ভার্মার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন তামান্না

আলোচিত কণ্ঠ ডেস্কঃ টানা দুই বছর দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ‘লাস্ট স্টোরিজ-২’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে জড়িয়ে পড়েন এ তারকা জুটি। সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক ছিল না তাদের মাঝে। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন তারা। এভাবে কেটে গেছে টানা দুই বছর। এর হঠাৎ করে সেই প্রেমে থাকা সম্পর্ক ভেঙে যায়।

বেশ কিছু দিন হলো তাদের সম্পর্ক ভেঙে গেছে। এদিকে তামান্নার সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিজয় ভার্মার জীবনে এসেছে আরেক অভিনেত্রী— ফাতিমা সানা শেখ। ফাতিমার সঙ্গে আবার সুসম্পর্ক তামান্না ভাটিয়ারও। যদিও কেউ-ই এ বিষয়ে এখনো মুখ খোলেননি।

অন্যদিকে বিজয়ের আগেও কয়েকটি সম্পর্ক ছিল অভিনেত্রীর। এখন তামান্না ভাটিয়া একাকী। তবে তার জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ ছিল বলে মনে করেন তিনি। সম্পর্ক ভাঙার মূল কারণই নাকি ছিল—তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি অভিনেতা। যদিও এ বিষয়ে তামান্না নিজে কোনো কথা বলেননি। সম্প্রতি এক অনুষ্ঠানের সাক্ষাৎকারে এবার সেই কথা জানালেন অভিনেত্রী।

তামান্না ভাটিয়া বলেন, আমি আমার জীবনে অসাধারণ কিছু পুরুষকে পেয়েছি। এই পুরুষদের থেকে আমি নানাভাবে সমর্থন পেয়েছি। অবশ্যই নারীরা নিজে শক্তিশালী হন। কিন্তু সেটি তাদের নিজেদের বোঝার জন্য একটা আয়নার প্রয়োজন হয়। সেই আয়নার কাজ করেন পুরুষরা। ওরাই আপনাকে দেখাবে— আপনি কতটা শক্তিশালী। আমি এটাই বিশ্বাস করি।

এর আগের এক সাক্ষাৎকারে যৌনতা প্রসঙ্গেও কথা বলেছিলেন তামান্না ভাটিয়া। অভিনেত্রী বলেন, যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত বোধ করাতে পারবে, সেই মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন। কী অদ্ভুতভাবে, সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে আমরা লজ্জিত বোধ করি। কারণ আমাদের এভাবেই শেখানো হয়েছে। আমরা ভাবতে থাকি— কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম! কিন্তু এটা তো জীবনেরই অংশ। এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এ দুনিয়ায়।



লাইক করুন