শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

সংগীত শিল্পী বেবী নাজনীন 

নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন, যিনি ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে সবার কাছে পরিচিত, গত ২৩ আগস্ট তার জন্মদিন । চার দশকেরও বেশি সময় ধরে সংগীত ভুবনে সক্রিয় এই শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।

দীর্ঘ সংগীত জীবনে বেবী নাজনীন শ্রোতাদের উপহার দিয়েছেন বিপুলসংখ্যক জনপ্রিয় গান। আধুনিক গানের অর্ধশতাধিক একক অ্যালবাম এবং অসংখ্য দ্বৈত অ্যালবাম প্রকাশিত হয়েছে তার কণ্ঠে। মঞ্চে তার প্রাণবন্ত উপস্থিতি সবসময়ই শ্রোতাদের মুগ্ধ করেছে। পাশাপাশি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত শিল্পী হিসেবে চলচ্চিত্রের জন্যও অসংখ্য গান গেয়েছেন তিনি।

‘আমার একটা মানুষ আছে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দু’চোখে ঘুম আসে না’সহ বহু কালজয়ী গান তার কণ্ঠে অমর হয়ে আছে, যা বাংলা সংগীতকে করেছে আরও সমৃদ্ধ।



লাইক করুন