মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বেলকুচিতে খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার(৪সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের আওতায় উপজেলার ৫ শত ২০জন কৃষককে ৫ কেজি বীজ , ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিনামূল্যে দেয়া হয়।

বেলকুচি উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি এর আয়োজনে ও বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসারদ্বয় সাব্বির আহম্মেদ শুভ ও মোছাব্বিরুল ইসলামসহ উপজেলা প্রশাসন, কৃষি কর্মকর্তাগণ, ও ৬টি ইউনিয়ন থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগন।

এসময় উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর কৃষকদের উদ্দেশে বলেন,

“মাসকলাই চাষ লাভজনক। সঠিকভাবে আবাদ করলে অল্প সময়েই ভালো ফলন পাওয়া সম্ভব। তবে প্রণোদনার বীজ ও সার বিক্রি না করে সঠিকভাবে আবাদ করার অনুরোধ জানান।



লাইক করুন