শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

থাইল্যান্ডে মিস ইউনিভার্সে শীর্ষে মিথিলা: “আমি জিতলেই জিতবে বাংলাদেশ”

বি.এম. সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টার: থাইল্যান্ডে চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মাগুরার মেয়ে তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি ইতোমধ্যেই ‘পিপলস চয়েস’ ভোটে প্রথম স্থানে উঠে এসেছেন।

বর্তমান ভোট পরিস্থিতি অনুযায়ী মিস ইউনিভার্স অ্যাপে ৬ লাখ ৭৪ হাজার ৯২৬ ভোট পেয়ে চিলি ও ফিলিপাইনকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশি প্রতিনিধি মিথিলা। এর আগে তিনি ধাপে ধাপে সেরা দশ, সেরা পাঁচ, তৃতীয় এবং দ্বিতীয় অবস্থান অতিক্রম করে শীর্ষে উঠে আসেন—যা দেশজুড়ে সৃষ্টি করেছে ব্যাপক আলোচনার ঝড়।

“আমার জয় মানে বাংলাদেশের জয়”—মিথিলা

থাইল্যান্ড থেকে মিথিলা জানান—

“এখন বাংলাদেশ এক নম্বরে। এটি শুধু আমার নয়, আমাদের সবার জয়। ভোট দিতে থাকুন ১৯ নভেম্বর পর্যন্ত। চলুন, একসঙ্গে ইতিহাস গড়ি—অপ্রতিরোধ্য বাংলাদেশ!”

তিনি আরও বলেন,

“এবার জয় আমাদের হবে। আমি জিতলেই জিতবে বাংলাদেশ।”

শোবিজ অঙ্গনের তারকাদের বিশাল সমর্থন

মিথিলার এই আন্তর্জাতিক লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন দেশের শোবিজ তারকারা। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য ভোট চেয়ে পোস্ট করছেন।

যেভাবে ভোট দিতে পারবেন

দেশের যে কেউ মিথিলাকে ভোট দিতে পারবেন মিস ইউনিভার্স অ্যাপের মাধ্যমে।

এর জন্য—

1. Miss Universe App-এ প্রবেশ করে বাংলাদেশ সিলেক্ট করতে হবে

2. “Get Vote” অপশনে ক্লিক করতে হবে

3. “People’s Choice” সহ অন্যান্য সেকশনে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করতে হবে

4. বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে

মিথিলার অর্জনের ধারাবাহিকতা

তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব জেতেন। এর আগে ২০২০ সালেও একই মুকুট জিতেছিলেন, যদিও করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি।



লাইক করুন