বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি কাকরকান্দি বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আবু শামা বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার দলকা লক্ষিপুর স্কুলপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম আজ দুপুর ১৫:৪৫ ঘটিকায় দামুড়হুদা থানাধীন দলকা লক্ষিপুর স্কুলপাড়া গ্রামে অভিযান চালায়।

এসআই (নিঃ) জুম্মান খান, এএসআই (নিঃ) মোঃ মোত্তালেব হোসেন এবং এএসআই (নিঃ) মোঃ ছানোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই গ্রামের আসামী সাইদুল ইসলামের বসতবাড়ির উঠানে অবস্থান নেয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে হাতেহাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:

১. মোঃ সাইদুল ইসলাম ওরফে কালাচাঁন (৪০), পিতা- মৃত নওশাদ।

২. মোঃ ছাব্বির হোসেন (২০), পিতা- মোঃ সাইদুল ইসলাম।

উভয়ই দামুড়হুদা থানার দলকা লক্ষিপুর গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা পিতা ও পুত্র। গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৬০ (ষাট) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের কড়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং জেলাকে মাদকমুক্ত করতে এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর।



লাইক করুন