শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

এবার হরিণ প্রতীকে জিএম কাদেরের সঙ্গে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয় নগরী রংপুর-৩ সদর আসনে হরিণ প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের মিলনায়তনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার মোহাম্মদ এনামুল আহসান এর কাছ থেকে এ প্রতীক গ্রহণ করেন তিনি।,

আনোয়ারা ইসলাম রানী রংপুর-৩ (সিটি কর্পোরেশন-সদর) আসন থেকে এবারে প্রতিদ্বন্দিতা করছেন। এই আসনে আরও প্রতিদ্বন্দিতা করছেন জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের), বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, বাসদের আব্দুল কুদ্দুস।

এর আগে আনোয়ারা ইসলাম রানী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।

আনোয়ারা ইসলাম রানী বলেন, হরিণ প্রতীক পেয়ে আমি খুবই খুশি এবং আনন্দিত। দলিত, হরিজন, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক সমাজের মানুষ এখানে আমাকে সমর্থন জানাতে এসেছেন। আমি তাদের প্রতিনিধি। তারা স্বাধীনতা ৫৪ বছর ধরে নিরীহ হিসেবে বঞ্চিত হয়ে আসছে। এই নিরীহতার প্রতীক হলো হরিণ। আমি পিছিয়ে পরা জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে সংসদে যেতে চাই। তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই। তাদের মর্যাদা আদায় করতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে সংশয় রয়েছে। তারপরও নির্বাচনের কার্যক্রম এগিয়ে চলছে। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। এসময় তিনি রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া জিএম কাদের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০০৯-২০১৪ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রংপুর-৩ আসন (রংপুর সিটি করপোরেশন ও সদর) থেকে নির্বাচিত হন জাপা নেতা জিএম কাদের।,



লাইক করুন