বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি কাকরকান্দি বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আবু শামা বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সুমন হুসাইন, স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ার গ্রামের মাঠপাড়ার আলা উদ্দিন শেখের মেয়ে মমতাজ বেগম (৩০) কে নিজ বসত বাড়ি থেকে হাতে নাতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ১২ হাজার টাকা।

এ অভিযানে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অংশ নেওয়া উপ-পরিদর্শক মোঃ কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।



লাইক করুন