সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনার সাঁথিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বিচারপতি ভি.আর. কৃষ্ণ আইয়ার: যিনি ন্যায়বিচারকে মানবিক করেছিলেন আলমডাঙ্গার গর্ব ডা. মুকুল: সেবায়, মানবিকতায় এক অনন্য নাম সিয়ামের মুখে হাসি ফিরিয়ে নজির গড়লেন ঝিনাইদহ পুলিশ সুপার অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্তে নারী শিশু সহ আটক ১০ ঐতিহ্য, স্মৃতিচারণ ও গাছ লাগানোর মধ্য দিয়ে বাস্তপুর দাখিল মাদ্রাসায় জাঁকজমকপূর্ণ ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় দিনভর শোকাবহ পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত  আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত চাকুরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কক্সবাজার রেইনভিউ রিসোর্ট ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। সিরাজগঞ্জে সমবয়সী বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনার সাঁথিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ৩১ মে( রবিবার) সাঁথিয়া অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সংসদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান (পিপিএম) এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ।উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মনোয়ার পারভেজ মানিক সহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও আদর্শের কথা স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা। তাঁর দেখানো পথ ধরেই দেশ আজ এগিয়ে যাচ্ছে।” বক্তারা দলমত নির্বিশেষে সকলকে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।



লাইক করুন