শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু তাড়াশে এক রাতে দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ  বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, যানজট ও মাদক নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত তাড়াশে জহুরুল মহুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত দিনভর কর্মসূচিতে মুখর ছিল জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব তাড়াশে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজস্ব হারাচ্ছে সরকার, পেরিফেরিবিহীন মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য জনদুর্ভোগ চরমে এক মাস পর সিলেট থেকে উদ্ধার এনায়েতপুরের নিখোঁজ দুই শিশুঃপ্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার ২ দফা দাবিতে সিরাজগঞ্জে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট এনায়েতপুরে হানিফ স’মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ‎কাঠের গুদাম পুড়ে ছাই,৫ লক্ষ টাকার ক্ষতি দাবি ‎

তাড়াশে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় আবু বক্কর ( ৫৮ ) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ব্যাবসায়ী মোঃ ইদ্রিস আলী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে নিমগাছী বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আরঙ্গাইল গ্রামের মৃত মইর আলী আকন্দের বড় ছেলে।

নিহতের বড় ছেলে আব্দুল জলিল বলেন, ‘আমার বাবা মাছের ব্যবসা করতো।
মাছ কেনার জন্য পার্শ্ববর্তী নিমগাছি বাজারে গেলে দ্রুতগতির সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় তাড়াশ থানার ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কেউ কিছু বলেনি । খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



লাইক করুন