বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

নিজ দায়িত্ব ফেলে ইসলামী ব্যাংক ব্যবস্থার উপরই কেন এই হস্তক্ষেপ

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম প্রশ্ন তুলেছেন, নিজ দাপ্তরিক দায়িত্ব ফেলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপরই কেন এই অযাচিত হস্তক্ষেপ,?

মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে বলেন, ‘ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভারসাম্যপূর্ণ একটি অর্থনৈতিক মডেল। বিশ্ব ইসলামী স্কলার ও অর্থনীতিবিদদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ব্যবস্থাকে ইসলামী বলা যাবে কী যাবেনা সেই গুরুদায়িত্ব কাঁধে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।,

কিন্তু, নিজ দাপ্তরিক দায়িত্ব ফেলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপরই কেন এই অযাচিত হস্তক্ষেপ?

কারণ স্পষ্ট।

নিত্যদিনের খুন-ধর্ষণ, জ্বালানী ও গ্যাসের দাম বৃদ্ধি, ছিনতাই-চাঁদাবাজি প্রভৃতি বিএনপিসৃষ্ট মহামারীর সমাধান বাদ দিয়ে ব্যাংক দখল ও অর্থনীতিতে ধ্বস নামানোর ছকে চাল দিতেই হয়তো স্বাচ্ছন্দ্যবোধ করছেন সরকারদলীয় প্রকৌশলীবৃন্দ!’



লাইক করুন