শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে ১৭ বছর ধরে জমি জিম্মির অভিযোগ আদালতের রায়ে প্রকৃত মালিকের পক্ষে সিদ্ধান্ত সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত তাড়াশ যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত তাড়াশে গাছের চারা ও উপকরণ বিতরণ “যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোন প্রতিকার ছাত্রীদের ধারাবাহিক যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা সিরাজগঞ্জে মহাসড়কের পাশে নববধূর থেঁতলানো মরদেহ উদ্ধার, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ. এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী

তাড়াশে গাছের চারা ও উপকরণ বিতরণ

লুৎফর রহমান তাড়াশ: কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে সরকারের নির্বাচনী অঙ্গীকার ব্যাস্তবায়নের লক্ষ্য ২৫/২৬ অর্থ বছরে কৃষি পূর্নবাসন সহায়তা খাতে
বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়েছে।

২৪ জুন (বুধবার) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনশ’ ত্রিশ জন কৃষকদের মাঝে গাছের চারা, জৈব সার ও খুঁটি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমিলিয়া জান্নাত।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নুশরাত জাহান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মোঃ আফসার আলী, কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ হযরত আলী,তাড়াশ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা খন্দকার আব্দুল বারী প্রমুখ।



লাইক করুন