বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রীদের ধারাবাহিক যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা সিরাজগঞ্জে মহাসড়কের পাশে নববধূর থেঁতলানো মরদেহ উদ্ধার, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ. এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে নববধূর থেঁতলানো মরদেহ উদ্ধার, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ.

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশ থেকে এক নববধূর থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ফলিয়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে মোছা. মুক্তা খাতুন (১৭)।

সোমবার (২২ জুন) সকালে উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় ঢাকাগামী লেনের পাশে স্থানীয়রা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি লাল রঙের শাড়িও উদ্ধার করা হয়েছে। এটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে পারিবারিকভাবে মুক্তা খাতুনের বিয়ে হয়। তবে রোববার রাতে তিনি বাবার বাড়ি থেকে সিরাজগঞ্জের কড্ডা মোড় এলাকার এক যুবকের সঙ্গে চলে যান বলে পরিবারের দাবি। এর একদিন পর সোমবার সকালে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় তার মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) তাহের বলেন, “মরদেহটি মহাসড়কের পাশে পড়ে ছিল। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।



লাইক করুন