বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রীদের ধারাবাহিক যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা সিরাজগঞ্জে মহাসড়কের পাশে নববধূর থেঁতলানো মরদেহ উদ্ধার, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ. এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

ছাত্রীদের ধারাবাহিক যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙা স্কুল এন্ড কলেজে কর্মরত কয়েকজন শিক্ষকদ্বারা ছাত্রীদের ধারাবাহিক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হলে প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। অবশ্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: আবদুল আলীম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এটি একটি ষড়যন্ত্র। এলাকার একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কোমলমতি শিক্ষার্থীদের উসকে দিচ্ছেন।

এ নিয়ে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় অভিযুক্ত শিক্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে তাড়াশ উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এলাকার সকল ছাত্র ছাত্রীর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বক্তব্য রাখেন পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা হিন্দু ছাত্র মহাসংঘের সাবেক সভাপতি অনন্ত কুমার মাহাতো,
বিষমডাঙা গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সৃষ্টি রানী মাহাতো, আম্বিয়া খাতুন, ভুক্তভোগী শিক্ষার্থীর কাকা অন্তর কুমার মাহাতো, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সুশীল কুমার মাহাতো সহ অন্যন্যরা।

প্রতিবাদ সভায় বক্তারের দাবি করেন বিষম ডাঙ্গা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম খোকন সহ চারজন শিক্ষক ধারাবাহিক ভাবে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন। এ নিয়ে কেউ মুখ খুললে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। সম্প্রতি কয়েকজন ছাত্রী এ নিয়ে প্রকাশ্যে মুখ খুললে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনাকে কেন্দ্র করে গত ২২ জুন বিষমডাঙা স্কুল এন্ড কলেজে তাড়াশ উপজেলা প্রশাসন, তাড়াশ থানা পুলিশ ও সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের নারী তদন্ত টিমের নেতৃত্বে সরেজমিনে একটি গণ শুনানি পরিচালিত হয়। সেখানে ছাত্রীরা সরাসরি কতিপয় শিক্ষকের বিরুদ্ধে তাদের আনা অভিযোগের সত্যতা মৌখিকভাবে প্রকাশ করে।
এ তদন্ত কমিটি অভিযুক্তদের বিরুদ্ধে কেন শাস্তি মূলক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে প্রধান শিক্ষককে লিখত নির্দেশ দিয়েছে ।

এ বিষয়ে পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস বলেন, আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখত অভিযোগ দিয়েছি। সেখানে অভিযুক্তদের নাম সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রশাসন যদি তদন্তের নামে ঘটনাটি ভিন্নখাতের নেওয়ার চেষ্টা করে অথবা অভিযুক্তদের দায় মুক্তির দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা প্রশাসনের বিরুদ্ধেই প্রতিবাদে মাঠে নামবো।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



লাইক করুন