বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার সৌদি আরবের উপহার ১২,৫০০ কার্টুন খেজুর: কোন জেলায় কত বরাদ্দ পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা, এলাকায় ক্ষোভ সৌদি আরবের পাঠানো ৯২ কার্টন খেজুর নিয়ে বিভ্রান্তি: এখনও মাগুরায় পৌঁছেনি, বলছে প্রশাসন সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে ‘এ্যাবজা’ জোট পুনর্গঠনের উদ্যোগ, গঠিত আহ্বায়ক কমিটি আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামি গ্রেফতার দেশি কাপড় ‘পাকিস্তানি’ বলে বিক্রি: ভোক্তার সঙ্গে প্রতারণা নাকি বাজারের পুরনো কৌশল? দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামি গ্রেফতার

খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতির একটি মামলায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল বুধবার (১১ মার্চ) ভোররাতের দিকে উপজেলার সাদাব্রীজ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই শীতর বিশ্বাস সংগীয় পুলিশ ফোর্সসহ এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদাব্রীজ মোড় এলাকা থেকে ডাকাতি প্রস্তুতির ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে খোরশেদ (৩০) এবং একই উপজেলার কোর্টপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শরিফুল ইসলাম (২৬)।

পুলিশ জানায়, এর আগে আলমডাঙ্গা থানাধীন রুয়াকুলি গ্রামের বদরগঞ্জ মাঠ এলাকায় মো. লোকমানের কাঠাল বাগানের সামনে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতির ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।গতকাল বুধবার ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে সাদাব্রীজ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।



লাইক করুন