সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ বেলকুচিতে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আলীমের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাছের চারা, সার ও বোরো ধানের বীজ বিতরণ সিরাজগঞ্জে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ তাড়াশে কলেজ অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা হয়রানির অভিযোগ চৌহালীতে যমুনার ভাঙন আতঙ্ক: হুমকিতে দেড় ডজন শিক্ষা প্রতিষ্ঠান, স্থায়ী তীররক্ষা প্রকল্পের দাবি সলঙ্গা ইউসিবি ব্যাংক উপশাখায় ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে দরিদ্র উপকারভোগীদের মাঝে গরু বিতরণ রায়গঞ্জে ১৭ বছর ধরে জমি জিম্মির অভিযোগ আদালতের রায়ে প্রকৃত মালিকের পক্ষে সিদ্ধান্ত সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

বেলকুচিতে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে পেট্রোল, ডিজেল ও অন্যান্য জ্বালানি তেলের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে* ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রবিউল ইসলাম নামে এক তেল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) বেলা দেড়টার টার দিকে বেলকুচি পৌরসভার শেরনগর বাজারে মেসার্স রবিউল এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি ইসরাত জাহান । আদালত পরিচালনায় সহযোগিতা করে বেলকুচি থানা পুলিশ।

এ দিকে ভোক্তাদের অভিযোগ, সিরাজগঞ্জের বিভিন্ন পাম্পগুলোতে পাওয়া যাচ্ছেনা জ্বালানি তেল, পেট্রোল ও অকটেন। তবে খোলাবাজারের দোকানগুলোতে অতিরিক্ত টাকা দিলেই মিলছে তেল। আর পাম্প কর্তৃপক্ষ বলছেন, গত শুক্রবার থেকে তেল পাওয়া যাচ্ছে না।

এ সময় অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন পেট্রোল অক্টিন কালবাজারি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থসকবে



লাইক করুন