সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনার সাঁথিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বিচারপতি ভি.আর. কৃষ্ণ আইয়ার: যিনি ন্যায়বিচারকে মানবিক করেছিলেন আলমডাঙ্গার গর্ব ডা. মুকুল: সেবায়, মানবিকতায় এক অনন্য নাম সিয়ামের মুখে হাসি ফিরিয়ে নজির গড়লেন ঝিনাইদহ পুলিশ সুপার অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্তে নারী শিশু সহ আটক ১০ ঐতিহ্য, স্মৃতিচারণ ও গাছ লাগানোর মধ্য দিয়ে বাস্তপুর দাখিল মাদ্রাসায় জাঁকজমকপূর্ণ ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় দিনভর শোকাবহ পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত  আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত চাকুরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কক্সবাজার রেইনভিউ রিসোর্ট ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। সিরাজগঞ্জে সমবয়সী বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্তে নারী শিশু সহ আটক ১০

জুলফিকার হায়দার, বিশেষ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বাড়াদী বিজিবি ক্যাম্প সদস্যরা সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। এসময় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করার অপরাধে ১০ জনকে আটক করে টহলরত বিজিবি।

চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আইনানুগ কার্যক্রম শেষে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা

হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।



লাইক করুন