শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
উল্লাপাড়ায় বসতবাড়ির মাটি কেটে রাস্তা নির্মাণ ও হামলার অভিযোগ  সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন দর্শনায় মোবাইল চুরির ঘটনায় নারী চোর গ্রেফতার, সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত বীরগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যন প্রার্থী আসিরুল ইসলাম সেলিমের গনসংযোগ  আন্তঃ রাউজান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন আ. লীগ নেতাকর্মীদের নির্বাচনের সুযোগ রেখে আচরণ বিধি খসড়া চূড়ান্ত বেলকুচিতে অসুস্থ ব্যক্তির মৃত্যু নিয়ে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের বিদায় সংবর্ধনা 

আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন অ্যাডভোকেট রাসেল এমপি

খন্দকার শাহ আলম মন্টুঃ আলামডাঙ্গা ফাতেমা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাতেমা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মেডিকেল দুই শতাধিক এর বেশি নারী ও পুরুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন।

গতকাল মঙ্গলবার(২জুন) সকাল নয়টার দিকে আলমডাঙ্গা শহরের ফাতেমা টাওয়ারে এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী চলে এই সেবা কার্যক্রম।

মেডিকেল ক্যাম্পে জেলা ও উপজেলার অভিজ্ঞ মোট ৬ জন চিকিৎসক অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মেডিসিন, গাইনী, নাক-কান-গলা ও দন্তরোগ বিশেষজ্ঞরা। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।

দিনব্যাপী এই মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক ফাতেমা মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মনজুর আলী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক জেলা আমির মোঃ আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড. মোসলেম উদ্দিন সিনিয়র এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস রাজশাহী ডিভিশনের ডিস্ট্রিবিউশন ডেপুটি ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ টিপু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল,

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “অর্থাভাবে অনেক মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের কথা চিন্তা করেই এই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রতি বছর এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে এলাকার দরিদ্র, অসহায় ও অবহেলিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।



লাইক করুন