শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু একমাসে এআই ট্রাফিক মামলায় সাড়ে ৮ কোটি টাকা জরিমানা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে ১ যুবকের মৃ ত্যু,আহত ১  চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার ইসলামী ব্যাংকের আমানতের নিরাপত্তা ও চেয়ারম্যান অপসারণের দাবিতে বীরগঞ্জে গ্রাহক সমাবেশ পাঁচ ডিআইজি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর গ্রাম আদালত সক্রিয়করণে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও সম্মাননা পেলেন মণিরামপুরের ইউএনও সম্রাট হোসেন আশুলিয়ায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবীতে মানববন্ধন চুয়াডাঙ্গা জেলা পরিষদে প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন শরীফুজ্জামান

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য পুরোনো দাম বহালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) যে অনুরোধ জানিয়েছে, তাতে সাড়া দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দাম বাড়ানোর মাত্র একদিনের মাথায় আবাসিকে শূন্য থেকে ৫০ ও শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে কমিশন।

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এর আগে, বুধবার (৩ জুন) পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যেখানে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। সেইসঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়।,

দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৬৫ শতাংশই লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহক। সরকারের পরিবর্তিত সিদ্ধান্তে দেশের কোটি কোটি সাধারণ গ্রাহক সরাসরি উপকৃত হবেন।

এর মধ্যে লাইফলাইন গ্রাহকদের (০-৫০ ইউনিট) জন্য ইউনিটপ্রতি প্রস্তাবিত ৬৯ পয়সা বৃদ্ধি বাতিল হওয়ায় তারা আগের রেট প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা হারেই বিল পরিশোধ করবেন। এতে তাদের মাসে বাড়তি ৩৪ টাকা ৫০ পয়সা গুণতে হবে না।

আর প্রথম ধাপের গ্রাহকদের (০-৭৫ ইউনিট) জন্য ইউনিটপ্রতি প্রস্তাবিত ৯২ পয়সা বৃদ্ধি প্রত্যাহার হওয়ায় তারা আগের দাম অনুযায়ী ইউনিটপ্রতি ৫ টাকা ২৬ পয়সা হারে বিল পরিশোধ করবেন। এর মধ্য দিয়ে তাদেরকে মাসে বাড়তি ৬৯ টাকা বিলের বোঝা থেকে রেহাই দেওয়া হয়েছে।,



লাইক করুন