সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

প্রেমের সূর্যাস্ত

প্রেমের সূর্যাস্ত

– রূপা বাড়ৈ

শীতের প্রথম ঠাণ্ডা হাওয়া ছুঁয়ে ছিলাম দুজন
মিষ্টি মধুর লেগেছিলো প্রেম ছোঁয়া সেই ক্ষণ,
হঠাৎ তোমার অগ্নি ঝরা কথা, দগ্ধ করে মন
ভিষণ তেতো লেগেছিলো প্রেমের সাতকাহন।

কোন সে পোড়া কপাল ছুঁড়ে করলে অপমান
হয়তো অকাট্য শব্দে ছিলো অগ্নি ঝরা কথন,
তাতেই মন উত্তাল সাগরে, দেখে প্রেমের পতন
হয়তো কাব্যে লেখা হবে না সুখ ছোঁয়া স্বপন।

ইচ্ছা ছিলো শান্ত জলের প্রেম সাগর ছুঁয়ে দেখা
ইচ্ছা গুলোর ডানা ভেঙে মিলিয়ে গেলো রেখা,
অগ্নি স্রোতে, সুখের ঢেউ গোণা, বৃথা হলো চেষ্টা
অসম স্বপ্ন ঘোরে থেকেই, বেড়েছে মনে তেষ্টা।

বসেছিলাম সূর্য ওঠা, কোনো এক স্বপ্ন ভোরে
সৌন্দর্যতায় মুগ্ধ ছিলো প্রেমময় প্রকৃতি জুড়ে,
সূর্য ডোবা দেখার ইচ্ছায় বসেছি সারা বিকেলে
পাহাড়ের কোল ঘেষা শতবর্ষী বৃক্ষ ছায়া তলে।

প্রেম পূর্ণ এক উঁচু পাহাড় ছুঁয়ে দেখার ইচ্ছায়
আলো হাতে ছুটে ভেবেছি পাবো সুখ সেচ্ছায়,
হঠাৎ আলো নিভে যাবে, ভাবিনি দমকা হাওয়ায়
সূর্য যেমন অস্ত যায়, আঁধারিয়া রাতের মায়ায়।

হয়তো কখনো তোমায় ভীষণ দেখতে ইচ্ছা হবে
তখন অবাধ্য মন বাঁধার, কঠিন মন্ত্র খুঁজতে হবে,
কাছে যাবার চেনা পথ, তখন অচেনা, দূরত্ব হবে
ইতিহাসের মানচিত্র খুঁজেও নিখোঁজ তুমি রবে।



লাইক করুন