সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

শব্দ কুড়ায় সেই মেয়েটি

শব্দ কুড়ায় সেই মেয়েটি

  • – শাহনাজ পারভীন মিতা

ভেঙ্গে যাক প্রেম মায়া ছলনার চরাচর
কপালের নীল টিপ দুঃখবোধ একাকার,
আায়নায় চোখ রাখো দেখছো কাকে
সে কি তুমি নাকি প্রতিবিম্বে আমাকে!

চোখের গভীরে বিলুপ্ত পম্পেই শহর
হেমন্ত সন্ধ্যায় আচমকা বৈশাখী ঝড়,
সে ঝড়ে ঝরে নিভৃতে কত স্বপ্ন মুকুল
মুছে যায় নীল টিপ নীলজলে পদ্মফুল!

কত ভাঙচুর একাকী দীর্ঘ রাত্রি প্রহর
পৃথিবীর ছায়া চাঁদে দুঃখবোধ প্রেমহীন ঘর
একটি হামিংবার্ড কাঁদে বেলকোনীর কার্নিশে
সানাইয়ের করুন সুর মন হারায় আবেশে!

আঁধার রাত নীল টিপ বৈশাখী অঝর বারি
সেই মেয়েটি শব্দ কুড়ায় মেলে দিয়ে শাড়ি!



লাইক করুন