শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে উল্লাপাড়ায় বসতবাড়ির মাটি কেটে রাস্তা নির্মাণ ও হামলার অভিযোগ 

সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদকমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে” সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (১৫ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের অফিসার্স ক্লাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক সমাজে একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার এবং পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদকের কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে। পাশাপাশি নিজ নিজ এলাকা থেকে মাদককারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। তিনি বলেন, “মাদকের কুফল সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। পরিবার ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক সভার আয়োজন করা প্রয়োজন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং অভিভাবকরা।



লাইক করুন