শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে ১৭ বছর ধরে জমি জিম্মির অভিযোগ আদালতের রায়ে প্রকৃত মালিকের পক্ষে সিদ্ধান্ত সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত তাড়াশ যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত তাড়াশে গাছের চারা ও উপকরণ বিতরণ “যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোন প্রতিকার ছাত্রীদের ধারাবাহিক যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা সিরাজগঞ্জে মহাসড়কের পাশে নববধূর থেঁতলানো মরদেহ উদ্ধার, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ. এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী

তাড়াশ যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ৫ই আগস্ট পরবর্তী দায়ের করা চারটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকে  জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আসামিরা হলেন তারা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মো: আনিস প্রধান, পৌর যুবলীগের সভাপতি প্রার্থী মিনহাজুর রহমান শুভ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ ও প্রচার সম্পাদক মোঃ ছোটন আহমেদ।

বুধবার (২৪) জুন সকালে আসামিরা সিরাজগঞ্জ আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

জানা যায়, ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমন ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা তিনটি মামলা ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে বিএনপি’র প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের পথসভায় গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের প্রায় পাঁচশতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

এসব মামলায় শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন। কেউ কেউ জামিনে আছেন, অন্যরা পলাতক থাকায় পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

সিরাজগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী রফিকুল ইসলাম বাঁটুল বলেন, অভিযুক্ত আসামিরা আদালতের কাছে জামিন প্রার্থনা করলে, আদালত তা না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।



লাইক করুন