সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সলঙ্গা ইউসিবি ব্যাংক উপশাখায় ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে দরিদ্র উপকারভোগীদের মাঝে গরু বিতরণ রায়গঞ্জে ১৭ বছর ধরে জমি জিম্মির অভিযোগ আদালতের রায়ে প্রকৃত মালিকের পক্ষে সিদ্ধান্ত সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত তাড়াশ যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত তাড়াশে গাছের চারা ও উপকরণ বিতরণ “যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোন প্রতিকার ছাত্রীদের ধারাবাহিক যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা সিরাজগঞ্জে মহাসড়কের পাশে নববধূর থেঁতলানো মরদেহ উদ্ধার, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ. এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা

তাড়াশে দরিদ্র উপকারভোগীদের মাঝে গরু বিতরণ

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে বকনা গরু বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার সকালে তাড়াশ পাবলিক লাইব্রেরী চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজাহান দরিদ্র উপকারভোগীদের মাঝে গরু বিতরণ করেন। সাথে ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আব্দুল মজিদ।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, ভেটেনারি সার্জন ডা. মো. বাদল মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাইজুল ইসলাম, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংগঠন পরিবর্তনের সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, পরিচালক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।

 

 



লাইক করুন