জাহাঙ্গীর আলম খান,সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় জাতীয় পার্টি (কাজী জাফর)’র সমর্থিত জাতীয় যুব সংহতি ভেড়ামারা পৌর শাখার উদ্দোগে ভেড়ামারা চেয়ারম্যান মোড়স্থ উপজেলা কার্য্যালয়ে জাতীয় পার্টি (কাজী জাফর)’র ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গণমানুষের নেতা জাতীয় পার্টি (কাজী জাফ)’র মহাসচিব জননেতা আহসান হাবিব লিংকন এর হাতকে শক্তিশালী করার লক্ষে আগামী ০৩/১০/২০২৪ ইং তারিখে ভেড়ামারা বাস স্টান্ডে দোয়া ও শান্তি সমাবেশকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় যুব সংহতি ভেড়ামারা পৌর শাখার আহবায়ক আবু বক্কার সিদ্দিক বেলাল’র সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন বিশ্বাসের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর)’র নেতা বি,এম মাহফুজ হাসান নয়ন বিশ্বাস, উপজেলা যুব সংহতির সাবেক নেতা রাহাতুল ইসলাম ঝন্টু, উপজেলা যুব সংঘতির আহবায়ক মোস্তাফিজুর রহমান (মুরাদ),আশরাফুল আলম মুকুল মন্ডল,রবিউল ইসলাম (রবি),কলম ভান্ডারি,তাইজুল, রবিন,সবুজ,সিপন প্রমুখ।