শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

কোন বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সমৃদ্ধি- চুয়াডাঙ্গায় জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা.শফিকুর রহমান

মোঃ রাশেদুল হক,চীফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা.শফিকুর রহমান বলেছেন,আসুন আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোন বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য ও সমৃদ্ধি। ঐক্যমতের ভিত্তিতে দেশবাসী মিলে আমরা অর্ন্তঃবর্তী সরকারকে দায়িত্ব দিয়েছি। তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হবো, আপনি উপকৃত হবেন। কিন্ত তারা যদি কোন ভুল করে, আমরা তাদেরকে ধরিয়ে দিবো সংশোধন করে দিবো। কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা পরামর্শ দিয়েছি, ইতিবাচক ফল পেয়েছি। মানুষ হিসেবে তাদের জন্য দোয়া করা উচিত। তারা যেন জাতির প্রত্যাশা এবং বিবেকের বাইরে গিয়ে কোন কাজ না করেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা শহরের হোটেল সাহিদ প্যালেসের কনফারেন্স রুমে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় আমীর ডা.শফিকুর রহমান এ কথাগুলো বলেন।
জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান আরো বলেন, ভারত যেমন একটি দেশ আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে। বিশ্বসভায় আরো অনেকগুলো দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা। বিশ্বসভার সকল সদস্য আমরা মিলেমিশে পারস্পারিক মর্যদা ও সমতার ভিত্তিতে সামনে এগিয়ে নেব।
অন্তর্বতী সরকার প্রসঙ্গে ড.শফিকুর রহমান বলেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। তারা যেন জাতির আবেগ ও প্রত্যাশা পূরণ করতে পারে, সে ব্যাপারে সকলকে কাজ করতে হবে। আওয়ামী দুঃশাসনের কথা স্মরণ করে তিনি বলেন, তারা শেষ সময়ে এসে ২টি অপকর্ম করেছিলো। তাহলো গণহত্যা ও আর এ দেশের পরিক্ষিত দেশ প্রেমিক শক্তি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ। আলহামদুলিল্লাহ দুটিই ব্যর্থ হয়েছে। পাশাপাশি তিনি কর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী রাসুলরা অত্যাচরিত হয়েছেন, আমরা তার ব্যতিক্রম নয়। যারা অত্যাচারিত হয়না সেটা কোন ইসলামী দলই না। তাদের উপর অত্যাচার হতো অনেক বেশী আর আমাদের উপর সে তুলনায় অনেক কম। আমরা সমসাময়িক সময় দেখি ফিলিস্তিনের মায়ের পেটে কোন শিশু জন্ম নেয়না, জন্ম নেয় যোদ্ধা। সেখানকার ৪ বছরের শিশুও ট্যাংকের সামনে দাঁড়ায়। আজ হানাদার বাহিনী অর্ধলক্ষ ফিলিস্তিনিকে শহীদ করেছে, সে তুলনায় এখানে কিছুই হয়নি। পরীক্ষা চায়তে হয়না, আবার পরীক্ষা আসলে পালাতেও হয়না। অনূকুল প্রতিকুল কোন অব¯’ায় এক সেকেন্ড অবসর নেয়ার সময় আমাদের নেই। কাজের মধ্য দিয়ে আমাদের বিশ্রাম নিতে হবে। সা¤প্রতিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের কৃতিত্ব দখলের প্রতিযোগীতা প্রসঙ্গে তিনি বলেন, সকল কৃতিত্ব একমাত্র আল্লাহতায়ালার, তবে যার যতটুকু অবদান আছে তা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।
তার একটি বক্তব্যের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা ব্যক্তির অপকর্মকে ঘৃনা করবো কিš‘ তার প্রতি যেন আমাদের দরদ থাকে। তার সংশোধনের জন্য আমার যেন চিন্তা থাকে, ভালোবাসা থাকে,আবেগ থাকে। এই জায়গায় যে যার ই”ছা মতো সমালোচনা করুক, আমরা তার পরওয়া করিনা। তবে কেউ যদি গঠনমূলক সমালোচনা করে তার প্রতি সম্মান জানাবো ও কবুল করবো ইনশাল্লাহ।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেন,আমীরে জামায়াত বাংলাদেশের মানুষকে একটি স্বপ্নের আলো দেখা”েছন। সারাদেশের মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে, কেননা এটা একটা দায়িত্বশীল সংগঠন। সুতরাং আপামর জনসাধারনের কাছে ইসলামের এই দাওয়াত আমরা যেন দিয়ে যায়।

জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামানের স ালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর অ ল পরিচালক মোবারক হোসাইন, মেহেরপুর জেলা আমীর মওলানা তাজউদ্দিন।
হাফেজ আব্দুল খালেকের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল হক মালিক, মেহেরপুর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, মেহেরপুর জামায়াতের জেলা সেক্রেটারী ইকবাল হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি হাফেজ মোহসিন প্রমুখ। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার জামায়াতের মাঠ পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা অংশ নেন।



লাইক করুন