বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাক্রেডিটেশন ফর কোয়ালিটি মেডিকেল এডুকেশন শুরু

রাকিব হোসেন ঢাকা:

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাক্রেডিটেশন ফর কোয়ালিটি মেডিকেল এডুকেশন’। দুই দিনব্যাপী এই কনফারেন্স আয়োজন করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশ ও বাইরের সাতটি দেশ থেকে চিকিৎসা শিক্ষা খাতের প্রথিতযশা প্রায় ৪৫০ ব্যক্তিত্ব এই কনফারেন্সে অংশগ্রহণ করেন।

ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের প্রেসিডেন্ট প্রফেসর রিকার্ডো লিওন বোর্কেজ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যঅসোসিয়েশনের প্রেসিডেন্ট এমএ মুবিন খানের সভাপতিত্বে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রফেসর রিকার্ডো লিওন বোর্কেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- আ্যসোসিয়েশন ফর মেডিকেল এডুকেশন, বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. মো. হুমায়ূন কবির তালুকদার। বিপিএমসিএ-র মহাসচিব প্রফেসর ডা. মো. মোয়াজ্জেম হোসেন আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

আলোচনায় অংশ নেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ শাখার প্রতিনিধি ডা. বারডান জং রানা, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়া থেকে আগত সাউথ-ইস্ট এশিয়া রিজিওনাল কাউন্সিল ফর মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর তিতি সাবিত্রি, থাইল্যান্ড মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিশন ইনস্টিটিউট থেকে প্রফেসর সোমচাই ইয়ংসিরি,

ভারতে জি আই সার্জারি ও মেডিকেল এডুকেশন থেকে প্রফেসর অবিনাশ সুপে ও কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ইন্দিকা মহেশ করুণাথিলাকে, যুক্তরাষ্ট্র থেকে ড. মো. নাসির উদ্দিন প্রমুখ।



লাইক করুন