শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা হুতির

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:

ইরানের পর এবার ইসরায়েলে হামলা করলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলের মূল ভূখণ্ডের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ও মিলিটারি পোস্ট টার্গেট করে রকেট ছোড়ে গোষ্ঠীটি।

হামলায় ব্যবহার করা হয় ৩টি কুদ্স-ফাইভ উইয়ংড রকেট। বুধবার (২ অক্টোবর) টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করে হুতি মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তাদের দাবি, সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে রকেটগুলো। তারা ধারণা করছে, বেশ ক্ষয়ক্ষতি হয়েছে টার্গেটেড এলাকাগুলোতে। ইসরায়েলজুড়ে সামরিক অভিযান বৃদ্ধির হুঁশিয়ারিও দেন হুতি মুখপাত্র।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ইসরায়েল লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর হুতিও চালালো এই রকেট হামলা।



লাইক করুন