বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

লালমনিরহাট জেলা ইজতেমা আগামীকাল থেকে শুরু

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলা সদরের কালেক্টরেট মাঠে তিন দিন ব্যাপী শুরু হচ্ছে জেলা ইজতেমা। আগামীকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ইতেমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করছে জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটি।

ইজতেমা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়, টঙ্গীর বিশ্ব ইজতেমার পরেই উত্তরবঙ্গের মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত লালমনিরহাট জেলা ইজতেমা। এ ইজতেমায় ধর্মের আলোকে বয়ান করবেন ঢাকার কাকরাইল মসজিদের দেশবরেণ্য ১০ জন আলেম। এতে রংপুর বিভাগের ৮টি জেলার প্রায় ৫০ হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহন করবেন। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের জন্য ১শত টির বেশি শৌচাগার, গোসলখানা ও অজুখানা বসানো হয়েছে। এছাড়া অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজতেমা প্রাঙ্গণে দুই শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন। আগামী শনিবার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে। ইজতেমা সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির শূরা সদস্য হারুন অর রশিদ জানান, রংপুর বিভাগসহ লালমনিরহাট জেলা ও উপজেলা ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। তাদের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল ফজরের নামাজের পর থকে শুরু হবে ইজতোমার কার্যক্রম।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা সুষ্ঠুভাবে হয়, সেজন্য ইজতেমা ময়দানে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ইজতেমা মাঠের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে।



লাইক করুন