শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তিকারী পুরোহিত নরিসংহানন্দ আটক

ডেস্ক রিপোর্টঃ ইসলাম ও মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় ভারতে ইয়াতি নরসিংহানন্দ নামের এক হিন্দু পুরোহিতকে আটক করা হয়েছে। আটক নরিসংহানন্দ উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে আছেন। এ তথ্য জানিয়েছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদমাধ্যম।
বিতর্কিত এই ব্যক্তি গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবীকে নিয়ে অশোভন কথা বলেন। এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিহানি গেট থানার পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে জানায় নরসিংহানন্দকে পুলিশ আটক করেছে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়নি। তবে পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন বিতর্কিত এই পুরোহিতকে তারা তাদের জিম্মায় নেওয়া হয়েছে।
কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির এমএলএ নন্দ কিশোর গুরজার অভিযোগ করেছেন, গত শুক্রবার ওই বিতর্কিত পুরোহিতের মন্দিরে হামলা চালানো হয়েছে। আর যারা মন্দিরে হামলা চালিয়েছে তাদের গুলি করে হত্যা করা উচিত। তবে পুলিশ মন্দিরে হামলার কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইসলাম ও মহানবীকে নিয়ে সম্প্রতি ভারতের বিভিন্ন পুরোহিত ও রাজনীতিবিদ বাজে মন্তব্য করেছেন। এর জেরে কয়েকদিন আগে বিচারের দাবিতে মুম্বাইয়ের দিকে রওনা দিয়েছিলেন হাজার হাজার মুসলিম। এসবের মধ্যেই উত্তর প্রদেশের এই পুরোহিতকে আটক করা হয়েছে।



লাইক করুন