শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজার ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে উস্কানিমূলক কটুক্তি ও ভারতের বিজেপি সংসদ সদস্য নিতেশ রানে মুসলমানদের নিয়ে বিদ্বেশ ছড়ানোর প্রতিবাদে রবিবার (০৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ছাত্র সমাজ ও ইসলাম ধর্মপ্রাণ মানুষের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুিষ্ঠত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির ঘটনার প্রতিবাদে ইসলাম ধর্মীয় প্রিয় মানুষ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বিবৃতিতে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে হিন্দু সম্প্রদায় কটুক্তি করেই যাচ্ছে। ভারতের পুরোহিতদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার এখতিয়ার নেই। মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তি করে যে কথা বলেছেন, সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। রাসূল (সাঃ) কে কটুক্তির দরুণ ভারতকে চরম মূল্য দিতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রতিবাদ বিবৃতিতে অর্ন্তর্বতীকালীন সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না।
চুয়াডাঙ্গা সদর থানার বাংলাদেশ ব্যবসায়ী জামায়াত ইসলামী সভাপতি মাসুম বিল্লাহ হাওলাদার বলেন, মহানবী সাঃ কে মুসলমানগণ নিজের জান-মালের চেয়েও বেশি ভালবাসেন এবং এটা ঈমানের অংশ। সারাবিশ্বে নবীকে নিয়ে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা প্রতিবাদ করেই যাবে। প্রয়োজনে নবীর মান ও ইজ্জত রক্ষায় মুসলমানরা নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতে সবসময় প্রস্তুত। দেশ থেকে স্বৈরাচারী সরকার পালিয়েছে। ভারতের দালালদেরকও ঈমানদার জনতা হঠাতে সময় নিবে না। ভারত বাক স্বাধীনতার নামে মুসলমানদের রাসুলকে নিয়ে অপমান করলে মুসলমানরা নিরবে বসে থাকবে না। তারা জীবন দিয়ে প্রতিবাদ ও প্রতিহত করবে ইনশাআল্লাহ। তিনি অবিলম্বে ভারতকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে ফিরে আসার আহ্বান জানান এবং কটুক্তিকারী পুরোহিতকে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করুন বলে জানান। অন্যথায় ঈমানদার জনতা বিশ্বব্যাপী প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিবে।
সরোজগঞ্জ বাজারে জামাত ইসলামের সেক্রেটারি আব্দুর রহমান সব্দুলসহ যৌথ বিবৃতিতে বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (সাঃ) এর নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবিপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জালিয়ে দিয়েছে। এই কটুক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুজে পাচ্ছি না।



লাইক করুন